চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দা’বিতে জা’মায়াতের মা’নবব’ন্ধন

চট্টগ্রাম-কক্সসবাজার মহাসড়ক ৬ লেন করার  দাবিতে চকরিয়া উপজেলা জামায়াত মানববন্ধন করেছে।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ২টায় হারবাং মহাসড়কের ইনানী রিসোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমদ,হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহির উদ্দিন আহমদ বাবর, শ্রমিক নেতা এইচ এম রুহুল কাদের’সহ হারবাং-বরইতলীর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা বলেন, দেশের বৃহৎ পর্যটন শিল্পনগরী কক্সবাজারে সারাদেশের মানুষ প্রতিদিন আনন্দ ও উৎসব করতে আসে। কিন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নামের মরণফাঁদ মানুষের সেই আনন্দকে বিষাদে পরিণত করেছে। ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে প্রায় অর্ধশত সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনায় ২৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। অবিলম্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email