আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনার পরও ঠাকুরগাঁওয়ে ছাঁটাইকৃত কর্মীদের পুনর্বহাল নেই

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মীদের নিয়মবহির্ভূতভাবে ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম এই অভিযোগ তুলেছেন। গতকাল রবিবার সকালে আধুনিক সদর হাসপাতালে ছাঁটাইকৃত কর্মীদের বর্তমান পরিস্থিতি তদারকি করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ​ রফিকুল ইসলাম