লংগদুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে অমর ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারী (শনিবার) সকাল সাড়ে দশটায় লংগদু  পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংগদু  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া,  লংগদু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন,  লংগদু উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান  মাওলানা মোঃ নাছির উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, প্রানীসম্পদ কর্মকর্তা সৌরভ সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  শিক্ষক সাংবাদিক ও  রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এসময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরর তাৎপর্য শীর্ষক আলোচনা হয়।

শেষে ৫২’র ভাষা আন্দোলনের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লংগদু কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ওবায়দুল্লাহ আহরার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email