চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

চট্টগ্রামের চন্দনাইশে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে দোহাজারী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সাহেদুল ইসলাম সজিব (২৫)। তিনি চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তাঁর পিতা মোহাম্মদ মনিরুল ইসলাম।

তথ্যসূত্রে জানা যায়, দোহাজারি ব্রিজ এলাকায় সন্দেহ জনক চলা-ফেরার খবর পেয়ে একটি টহল দল অভিযান চালায়। এ সময় তল্লাশি করে সাহেদুল ইসলাম সজিবের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email