ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূজপুর প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত শারজাহতে অবস্থানরত দায়িত্বশীল ও প্রবাসী ওলামায়ে কেরামদের নিয়ে গতকাল (শুক্রবার ) এবিসি কোম্পানি ফ্লাই মসজিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক মাওলানা শেখ নুরুল আবসার শাহ। সঞ্চালনায় ছিলেন পরিষদের সভাপতি হযরত মাওলানা মাওলানা সোয়াইব সোলাইমানী৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা তৈয়ুব, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আতিক , মাওলানা ক্বারী নাছির, মাওলানা বখতিয়ার হাশেমী ও হাফেজ হাসান প্রমুখ।

ওমানে অবস্থানরত ভুজপুর প্রবাসী ওলামা পরিষদের এক জরুরি পরামর্শ সভা মাতরা সাগর পার্ক মাস্কাট
স্থানে। পরিষদের সহ-সভাপতি হাফেজ শফিউল আলম এর সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা তৌহিদের পরিচালনায় ক্বারী জমিরউদ্দীনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়৷

স্বাগত বক্তব্য রাখেন,পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহিন ইকবাল৷

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-পরিষদের যুগ্ম সেক্রেটারী
মাওলানা শিহাব উদ্দীন,মাওলানা জসিম,হাফেজ জাকের উল্লাহ প্রমুখ।

ভুজপুর প্রবাসী ওলামা পরিষদের সভাপতি মাওলানা সোয়াইব তার বক্তব্যে বলেন, ভূজপুর প্রবাসী ওলামা পরিষদ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন, যা দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকার সর্বস্তরের জনগণ ও ওলামায়ে কেরামের মধ্যে ঐক্য ও সংহতি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত আলেম-ওলামা এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের সহযোগিতা করে আসছে, যা প্রশংসার দাবিদার।

তিনি আরও বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে মহান আল্লাহর রহমত এবং সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। বিশেষ করে অসহায় আলেম-ওলামা, গরীব ও দুঃস্থদের সহায়তায় প্রবাসী ওলামা পরিষদের কার্যক্রম আরও বেগবান করতে হবে।

উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে এলাকার নিম্ন-আয়ের আলেম-ওলামা, ইমাম-খতিব ও তৌহিদী জনতাকে ঈদের হাদিয়া প্রদানের জন্য পরিষদের তহবিলে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এ উপলক্ষে আরব আমিরাত শারজাহ, এবং ওমানে বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email