রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক মাতাব্বর পাড়া ছাত্র সংঘ ও যুব সমাজের যৌথ উদ্যোগে প্রথম বার্ষিক সভা ও ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১জানুয়ারি-২৬) বাদ আছর মুসলিম ব্লক মাতাব্বর পাড়া, নবাব পাড়া,কাশেম আলী মেম্বার পাড়া ও ব্যাপারী পাড়ার এলাকাবাসীর আয়োজনে মাতাব্বর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন ময়দানে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়াজ মাহফিলে মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মোহতামিম ও উপজেলা মডেল মসজিদের খতিব হযরত মাওলানা মুফতী সোলাইমান খাঁন এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে তাসরিফ আনলেন সুদূর চট্টগ্রাম থেকে আগত, দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক মোহতামিম এবং মুসলিম ব্লক বায়তুল আবরার কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব।
এসময় উপজেলা মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন লংগদু উপজেলার দারুন নাজাত ইসলামীয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক হযরত মাওলানা ইসমাইল বিন মাকসুদ।
ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন— খাগড়াছড়ি দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হযরত মাওলানা রুহুল আমিন আজিজী।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আরো তাসরিফ আনলেন চট্টগ্রাম হাজীরফুল মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা ইউনুস আমিনী, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব হযরত মাওলানা কবির আহমদ, ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আরিফুল ইসলাম দেওয়ানী সহ আরো স্হানীয় সম্মানিত ওলামায়ে কেরামগন।
মাহফিলে প্রধান মেহমানের বয়ান পেশের পূর্বে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের সৌজন্যে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত ওয়াজ মাহফিলে বাঘাইছড়ি উপজেলার সহ আশপাশের এলাকার হাজারো ধর্ম প্রাণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি বিভিন্ন ইসলামী বক্তব্য তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ জাতি ও নিজেদের কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মুসলিম ব্লক মাতাব্বর পাড়া ছাত্র সংঘ ও যুব সমাজের যৌথ উদ্যোগের প্রথম বার্ষিক সভা ও ওয়াজ মাহফিল সমাপ্তি হয়।




