আমিরাতে ইয়াং বয়েস এফসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধন

প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মকে ও প্রবাসী বাংলাদেশিদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার আয়োজনের বিকল্প নেই। ফুটবলে খেলা শারীরিক সুস্থতা, হৃদরোগ প্রতিরোধ, বিনোদন, সুস্থ জীবনধারা এবং সামাজিক সংযোগের একটি দারুণ মাধ্যম। এই বছর ১৬টি টিম নিয়ে টুর্ণামেন্ট সাজানো হলেও আগামীতে আরো বড় আকারে সবার অংশগ্রহণে ফুটবল টুর্ণামেন্ট আয়োজিত হবে।

সংযুক্ত আরব আমিরাতে ইয়াং বয়েস এফসির পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্ভোধনকালে বক্তারা এসব কথা বলেন। ১৬ টি টিমের অংশগ্রহণের আয়োজিত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছে প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই।

শনিবার (১৭ই জানুয়ারী) শারজাহ প্রদেশের টাইম একাডেমী ফুটবল গ্রাউন্ডে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন মিয়া। হাফেজ মোহাম্মদ আলী মাছুমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ তাজুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই এর সভাপতি সালেহ আহমদ তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল আজিজ উজ্জ্বল, আলী আমজদ, কমিউনিটি নেতা নাছিরুল হক,প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন ইউএই এর সহ সভাপতি মোঃ নুর হুসেন, মোঃ রেনু মিয়া, মোজাম্মেল মিয়া, মোহাম্মদ তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল মিয়া, মিজানুর রহমান, কাশেম মিয়া সহ আরো অনেকে।

এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, ১৬টিমের খেলোয়াড়বৃন্দ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নকআউট পদ্ধতিতে পরিচালিত টুর্নামেন্টে দুই গ্রুপের ৮টি করে করে মোট ১৬টি টিম টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। টিমগুলো হলো, আল নাব্বা ফ্রেন্ডস ক্লাব, শারজাহ এফসি, আর-জে স্টার, ইলেভেন এফসি, আজমান কারামা এফসি, রোলা ইয়াং ওয়ারিওর, দুবাই ইন্টারন্যাশনাল সিটি এফসি, আল ওয়াফি স্পোর্টিং ক্লাব, নাসির এফসি আলআইন, ইউনাইটেড এফসি, গ্রীন বাংলা, সারক আল সাহাব এফসি, ভাই ভাই স্পোর্টিং ক্লাব, ইয়াং বয়েজ এফসি, ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ও প্রবাসী এফসি৷

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email