লোহাগাড়ায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাত ১২:০১ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনের নেতৃত্বে লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন এই নতুন সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে সবাইকে আহ্বান করেন।

এসময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা এমপি পুত্র মোস্তাক আহমদ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের প্রথম সহ-সভাপতি আবু সেলিম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email