রাঙ্গামাটিতে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে দীপেন দেওয়ানের বিজয়

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ছয়জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পেছনে ফেলে তিনি এই জয় নিশ্চিত করেন।

‎বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল) পেয়েছেন ৩০ হাজার ৯৯২ ভোট।

‎অন্যান্য প্রার্থীদের মধ্যে— বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (রিকশা): ২১ হাজার ৫১৩ ভোট।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল): ১ হাজার ৩৮ ভোট।
জাতীয় পার্টির অশোক তালুকদার (নাঙ্গল): ২ হাজার ৮৭৩ ভোট।
‎ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দিন (হাতপাখা): ৩ হাজার ২৫৬ ভোট
‎গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক): ৪৬৮ ভোট।
‎এদিকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫৭ হাজার ১২ এবং ‘না’ ভোট ১ লাখ ৪০ হাজার ৬২৯।

‎রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার মোট ২১৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলাভিত্তিক কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— বাঘাইছড়িতে পৌরসভাসহ ৩৯টি, লংগদুতে ২২টি, নানিয়ারচরে ১৪টি, বরকলে ১৭টি, জুড়াছড়িতে ১৩টি, রাঙামাটি সদরে পৌরসভাসহ ৪১টি, কাউখালীতে ২০টি, কাপ্তাইয়ে ২২টি, রাজস্থলীতে ১২টি এবং বিলাইছড়িতে ১৩টি কেন্দ্র। এর মধ্যে ২০টি হেলিসর্টি কেন্দ্র ছিল।

‎মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। মোট ভোট প্রদানের হার ছিল ৫৪.০৭ শতাংশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email