শিক্ষা কমকর্তা ড.বাবুল চন্দ্র নাথ’কে বিদায় সংবর্ধনা
চট্টগ্রামের কর্ণফুলীতে আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সহ সদ্য অবসরজনিত বিদায় নেওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড.বাবুল চন্দ্র নাথ কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৮ই ফেব্রুয়ারি )সকাল এগারোটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে অবস্থিত বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ নুরচ্ছাফা কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির নিজস্ব হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সোহেল মাহমুদ’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তারের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড.বাবুল চন্দ্র নাথ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিলো জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর নৃত্য ও আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনা।
এতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আরমান জোবায়ের’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অন্যনদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ ফারুক হোসেন।
সহকারী শিক্ষক আনোয়ার কবির চৌধুরী,খোকন চন্দ্র মজুমদার,হোসনে আরা বেগম,ফাতেমা বেগম,রাসেল কর,মোহাম্মদ জসিম উদ্দিন, অন্নেষা দাশ,জয় শীল,মোহাম্মদ মমিনুল ইসলাম,
প্রমুখ সহ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী শিক্ষা অফিসার ড.বাবুল চন্দ্র নাথের শিক্ষা কর্মকান্ডের স্মৃতিচারণ করে মানপত্র পরিবেশন করেন শিক্ষিকা শিরিন আক্তার।এসময় তিনি ওনার চাকরি জীবনের অসমাপ্ত আত্মজীবনী নিয়ে বিভিন্ন স্মৃতি গুলো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তুলে ধরেন।
এসময় উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয় অত্র উপজেলায় অতি সুনামের সঙ্গে তাদের মান অক্ষুণ রেখে যাচ্ছে।লেখাপড়া সহ তাদের সহ-শিক্ষা কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।উপজেলার বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে তাঁরা তাদের মেধা দেখিয়েছে।ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি আরো সুনাম অর্জন করবো বলে আশাবাদী।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ,অত্র প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন।




