আজিম-হাকিম স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের কর্ণফুলীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান  আজিম- হাকিম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার(৩১জানুয়ারী)সকাল দশটায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আজিমপাড়াস্থ প্রতিষ্ঠানটির নিজস্ব মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আজিম-হাকিম স্কুলের শিক্ষক উৎপল রায়ের সঞ্চালনায় এবং স্কুল পরিচালনা পর্ষদ’র সভাপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড কোম্পানির ডিএমডি লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী মাধ্যমিক শিক্ষা কর্মকতা ড.বাবুল চন্দ্র নাথ, এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ এবং গার্ড অব অনার প্রদান করেন আজিম-হাকিম স্কুল এন্ড কলেজের স্কাউট দল।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে ছিলো জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোমুগ্ধকর  নৃত্য ও আবৃত্তি এবং ডিসপ্লে প্রর্দশনী।

এতে অন্যন অতিথিদের মধ্যে আরও উপস্থিত  ছিলেন আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজুর রহমান, ফাতেমা বেগম,সহধর্মিনী,মোঃ হাকিম আলী, ট্রাস্ট সদস্য,আয়ুব বিবি ট্রাস্ট।
চরলক্ষ্যা সিরাজুল মুনির গাউসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল মোস্তফা মুনিরী,দৌলতপুর স্কুলের প্রধান শিক্ষক নাসির আলম।কর্যালা বেলখাইন সহাবোধি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিদওয়ান মোহাম্মদ এরফান।আজিম-হাকিম স্কুলের সিনিয়র শিক্ষক রেজাউল করিম। আবদুল্লাহ আল ফরহাদ,পুত্র মো: হাকিম আলী,পরিচালক – ডায়মন্ড সিমেন্ট লিঃ। ইসরাত ফাতেমা ফাহিমা,কন্যা মো: হাকিম আলী,ডি.এফ.ও- আজিম- হাকিম স্কুল এন্ড কলেজ।আবদুল্লাহ আল নওশাদ,সদস্য আয়ুব বিবি ট্রাস্ট। প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো: ইঞ্জিনিয়ার ইলিয়াছ, সহকারী শিক্ষক অখিল চন্দ্র পাল, খোয়াজনগর ৫নং ওর্য়াডের মেম্বার আনোয়ার হোসেন,আয়ু্ব বিবি ট্রাস্টের সদস্য সেকান্দার আলী, জৈষ্ঠ্য শিক্ষক নুরুন্নবী সহ প্রতিষ্ঠানটির শিক্ষক -শিক্ষিকা,ছাত্রছাত্রী এবং অভিভাবক মন্ডলী

এসময় উপস্থিত অতিথি বৃন্দ তাদের বক্তব্যে বলেন,আজিম-হাকিম স্কুল অত্র উপজেলায় অতি সুনামের সঙ্গে তাদের মান অক্ষুণ রেখে যাচ্ছে।লেখাপড়া সহ তাদের  সহ-শিক্ষা কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নিয়ে তাঁরা তাদের মেধা দেখিয়েছে।ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি আরো সুনাম অর্জন করবো বলে আশাবাদী।
বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সকল অতিথিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email