চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মো. ইসমাইল নামে এক বিএনপির সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থলে বিএনপির নির্বাচনী অফিসের সামনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর সত্যতা পাওয়ায় ইসমাইল নামে এক সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটির পাঠক সংখ্যা : 54




