ঠাকুরগাঁওয়ে বাবার পক্ষে ভোট চাইলেন মেয়ে মির্জা সামারুহ

দেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার। ঠাকুরগাঁও-১ আসনে ভোটের মাঠে নেমেছেন তার বড় মেয়ে মির্জা সামারুহ।

শনিবার (৩১ জানুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে বিএনপির আয়োজিত বিভিন্ন এলাকায় ও পাড়ায় উঠান বৈঠকে ধানের শীষে ভোট চেয়েছেন মির্জা সাহারুহ। প্রকাশ্য গণসংযোগ, যা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক মনোযোগ আকর্ষণ করেছে।

বক্তব্যে ফখরুলকন্যা মির্জা সাহারুহ এলাকার ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তার কণ্ঠস্বরে ছিল বাবার প্রতি সমর্থন এবং দলের প্রতি অঙ্গীকারের স্পষ্ট ছাপ। নারীদের উদ্দেশে ‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ড যেটা বিএনপি প্রচার করছে। এই একটা ফ্যামিলি কার্ড একজন নারী অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই কার্ডটা প্রথমে পাবে গরিব-দুঃখীসহ প্রত্যেক নারী। এটা আপনারা নিয়ে অনেক কিছু করতে পারবেন। আপনাদের পরিবারে আপনাদের একটা সম্মান বাড়বে।

চাল ডাল এই কার্ডের মাধ্যমে পাবেন। এ কারণে মহিলাদের জন্য, নারী জাতির জন্য বিএনপি একটু চিন্তা করছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে।
মির্জা সাহারুহ বলেন, আমাদের অর্ধেক হচ্ছে নারী জাতি, আমরা নারীরা সন্তানদের লালন পালন করি এবং সে কারণে আমাদের ভূমিকা অনেক বেশি এ সমাজে। এ কথা কিন্তু ধানের শীষ সব সময় মনে রাখে। এ কারণেই আমরা ধানের শীষে ভোট দেব। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন এবং অবশ্যই ধানের শীষে ভোট দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সিনিয়র সহ সভাপতি আব্দুল মানিক, সহ-সভাপতি রুহল আমিন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, জাতীয়তাবাদী সেচ্চাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এড. জাকির হোসেন জুয়েল, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল আলম, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলী,রুহিয়া থানা ছাত্রদলের সদস্য সচিব আল সাদিক মিলন, রুহিয়া থানা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক জেসমিন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি নুরজামান বিপ্লব, আইন বিষয়ক সম্পাদক এড. সাইমুম মুনিরসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email