চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী এন্টিকস প্রদর্শনী।
সামাজিক সংগঠন মায়াফুলের সার্বিক ব্যবস্থাপনায় এবং সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ মহসিন এর সহায়তায় আয়োজিত হচ্ছে প্রদর্শনীটি।
শুক্রবার-শনিবার (২৩ ও ২৪ জানুয়ারী) সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
শুক্রবার সকাল দশটায় বিশিষ্টজনের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী এই আয়োজনের শুরু হবে। দ্বিতীয় দিনে থাকছে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা।
প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন মায়াফুল।
সংগঠনটি সভাপতি বশির আহমেদ জানান,স্বেচ্ছাসেবী সংগঠন মায়াফুল ২০১৫ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করার পাশাপাশি নানান ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকেন এই প্রদর্শনীর আয়োজনটিও ঠিক তেমন। এতে দর্শনার্থীরা যেমন এন্টিকস বিশাল সংগ্রহের সাথে পরিচিত হতে পারবে তেমনটা জানতে পারবে মায়াফুলের কার্যক্রম নিয়েও।
সংগঠনের সাধারণ সম্পাদক জানিয়েছেন,প্রদর্শনীতে থাকবে মায়াফুলের কার্যক্রমে যোগদানের সুযোগ। সদস্য ফরম পূরণ করে যেকেউ সহজেই সদস্য হতে পারবেন।




