দুদকের দায়ের করা মামলায় নারায়ণহাট ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান ও সদ্য গঠিত বিএনপি সমর্থিত নাগরিক কমিটির সেক্রেটারি আবু জাফর মাহমুদকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের একটি মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে ভূজপুর ও হারুয়ালছড়িবাসীকে ‘রাবিশ’ বলে কটূক্তি করার অভিযোগে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
স্থানীয়দের সঙ্গে অবমাননাকর বক্তব্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন আবু জাফর মাহমুদ। তার এসব বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সর্বশেষ গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এটিকে আইনের শাসনের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কের আশঙ্কা প্রকাশ করেছেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 90




