ফুলবাড়ীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিবের পদত্যাগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার কমিটি থেকে সদস্য সচিবের পদত্যাগ।

১৮ই জানুয়ারী (রবিবার) দুপুরে জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ মোশাররফের তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন।

দুপুরে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেনঃ-“আমি পারভেজ মোশাররব, জাতীয় ছাত্রশক্তি ফুলবাড়ি উপজেলা শাখার সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।সংগঠনের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা রইল।সবার জন্য দোয়া কামনা করছি”।

পদত্যাগের বিষয়ে পারভেজ মোশাররফ মুঠোফোনে জানান, আমি লিখিত ভাবে পদত্যাগ পত্র জেলা কমিটির কাছে পাঠিয়েছি।

কেন পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি বলেন,আমার ব্যক্তিগত কারনে পদত্যাগ করেছি, এখন আপাতত কোনো রাজনীতি দলের সাথে সম্পর্ক নাই, লেখাপড়ায় মনোযোগী হচ্ছি, আপাতত আর কোনো দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবো না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email