টেকনাফে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ এর ফলাফলে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন টেকনাফ সরকারি কলেজের প্রভাষক (ইংরেজী) নুরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
টেকনাফ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনের জন্য আহ্বান করা হয়। যাচাই বাচাই শেষে মনোনীত বোর্ড শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে প্রভাষক নুরুল ইসলামকে নির্বাচিত করা হয়।
এ উপলক্ষে প্রতিক্রিয়া জানতে চাইলে শিক্ষক নুরুল ইসলাম বলেন, যেকোন সাফল্য সবাই চাই। সুতরাং শিক্ষকতা জীবনে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়াকে আমি আমার পেশাগত জীবনের এক অনন্য সম্মান ও বড় অর্জন মনে করছি। এই স্বীকৃতি অর্জনে আমার প্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রী, সহকর্মী, শিক্ষকবৃন্দে আন্তরিকতা ও সহযোগিতা অনস্বীকার্য।
পিছিয়ে পড়া সীমান্ত জনপদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে টেকনাফ সরকারি কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক হয়ে এই এলাকার ছাত্র-ছাত্রীদের পাঠদানের মধ্যদিয়ে যে কৃতিত্ব অর্জন করেছি সত্যিই নিজেকে গর্ববোধ মনে করছি।




