হারবাং হামেদিয়া মাদ্রাসার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

হারবাং হামেদিয়া মাদ্রাসার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। বহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১০টায় চকরিয়ার হারবাং হামেদিয়া মাদ্রাসার মাঠে (৫০বছর)সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের দিন ব্যাপী কর্মসূচী শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন । প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড.ফরিদউদ্দিন ফারুক ।

বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া-পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সম্পাদক আবু সাদেক কায়েম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) এরফান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(চকরিয়া-পেকুয়া সার্কেল)রকিব উর রাজা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম।

বাংলাদেশ সরকারের প্রাক্তন প্রধান বন সংরক্ষক, ইশতিয়াক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সুবর্ণজয়ন্তী সদস্য সচিব মোর্শেদুল আলম অনুষ্ঠানে  সঞ্চালনা করেন

ধর্ম উপদেষ্টা ড. খালেদ হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষা গুণগত মান উন্নত করতে হবে , আরবি, বাংলা-ইংরেজী ভাষায় সমান দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ পরিচালনায় অবদান রাখতে হবে। এসময় উপদেষ্টা হামেদিয়া দাখিল মাদ্রাসার গরীব ও মেধাবী অন্তত ১৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তি দেয়ার প্রতিশ্রুতি দেন। আগামী অর্থবছরে একটি একাডেমিক ভবন বরাদ্দের চেষ্টা করা হবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email