চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ও “দৈনিক চট্টগ্রামের পাতা”র সম্পাদক এম জামাল উদ্দিন মারা গেছেন।
শুক্রবার ( ৪ এপ্রিল) রাত ১০ টায় তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
এম জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এবং তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
সম্পাদক এম জামাল উদ্দীনের মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক, সংগঠন, সমাজসেবক ও চট্টগ্রামের বিভিন্ন স্তরের মানুষরা শোক জানিয়েছেন।
এদিকে এম জামাল উদ্দীন’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৈনিক বায়েজিদ’র প্রকাশক ও সম্পাদক মোঃ হাবিবুর রহমান।
সংবাদটির পাঠক সংখ্যা : 329




