চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার দা’বীতে সাতকানিয়ায় মান’বব’ন্ধন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার লাইনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে দক্ষিণ চট্টগ্রামের ত্রি-মুখি জংশন সাতকানিয়ার কেরানিহাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো.জাকারিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী, জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাঙ্গু থানা আমীর মাস্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মো.ইব্রাহিম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর  সেক্রেটারি তারেক হোসাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার সেক্রেটারি মো. ইলিয়াস, কালিয়াইশ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাংবাদিক আবুল বশর সিদ্দিকী, ছদাহা ইউনিয়ন আমীর ফৌজুল কবির, কালিয়াইশ ইউনিয়ন সেক্রেটারি বশর জিহাদী, আইবিডব্লিউএফ সাতকানিয়া উপজেলা সেক্রেটারি দিদারুল আলম ও সহ-সভাপতি নুরুল ইসলাম রাজাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের কোন জায়গায় নেই নির্দিষ্ট কোন বাস টার্মিনাল। ফলে দূরপাল্লার বাসগুলো চলাচলে বাঁধার সৃষ্টি হচ্ছে। মহাসড়কে তিন চাকার যান চলাচলের সরকারি বাঁধা থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে এ গাড়িগুলো। প্রতিনিয়ত ট্রাকভর্তি লবণ পরিবহনের ফলে মহাসড়ক পিচ্ছিল হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি। সম্প্রতি লোহাগাড়ায় পরপর দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের ঘটনায় দেশবাসীর বিবেক নাড়িয়ে দিয়েছে। তাই  দ্রুত সময়ের মধ্যে এ মহাসড়কটি চার লাইনে উন্নীতকরণ সাতকানিয়া- লোহাগাড়াবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে।

যদি সরকার জনগণের কথা না শুনে কালক্ষেপন করে তাহলে সাতকানিয়া- লোহাগাড়াবাসী সরকারকে প্রতিবছর যে ট্যাক্স দেয়, তা বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এ সময় ‘মৃত্যুর মিছিল বন্ধ হোক, নিরাপদ হোক আরকান সড়ক’ এবং ‘আর কত প্রাণ গেলে সড়ক বিভাগের টনক নড়বে’ এসব স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে মানববন্ধনে অংশ নেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email