সাতকানিয়ার আওয়া’মী লী’গ নেতা গ্রেফতার

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে সাতকানিয়া-কেওচিয়ার শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম চকবাজারে থানার পুলিশ।

রবিবার (০২ মার্চ ) রাতে চট্টগ্রাম চকবাজার থানার পুলিশ  তাকে গ্রেপ্তার করেছে, তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল মালেকের ছেলে ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য “শামসুল ইসলাম”(৪৫) কে অপারেশন ডেভিল হান্ট এর প্রক্রিয়ায় চট্টগ্রাম  চকবাজার থানায় পুলিশ গ্রেপ্তার করেছে।

চট্টগ্রাম চকবাজার থানার ওসি মোঃ জাহিদুল কবির বলেন গ্রেপ্তারকৃত আসামীকে চট্টগ্রাম চট্টশ্বরী এলাকা থেকে গ্রেপ্তার করেছে। সোমবার (০৩ মার্চ) তাকে সন্ত্রাস দমন আইনে আদালতে পাঠানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email