‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস।
রবিবার (২ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এ দিবসের আয়োজন করে।
এ সময় দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শহর সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 303




