বগুড়ায় না’শ’কতা মা’মলায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রে’প্তার

বগুড়ার শাজাহানপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদকসহ ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদর থানার একাধিক নাশকতা মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহানপুর থানার খোট্টাপাড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত (৪০), একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম হোসেন (৩৬), চোপীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (৫৫), উপজেলা যুবলীগ সদস্য আব্দুল হাকিম (৫২) এবং সোহানুর রহমান নামে এক আওয়ামী লীগ কর্মী।

এঘটনায় শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি ওয়াদুদ আলম বলেন, বগুড়া সদর পুলিশের নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাসা থেকে বিভিন্ন মামলায় ৫জনকে আটক করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানোর হয়েছে। থানা পুলিশের এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email