জামালপুরে শীতার্ত মানুষের মাঝে জামালপুর ফাউন্ডেশন

জামালপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জামালপুর ফাউন্ডেশন।

শনিবার (১ফেব্রুয়ারী) সকালে শহরের পাঁচরাস্তা উইজডম স্কুল এন্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মো: আতিক।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জুঁই পেট্রোলিয়ামের পরিচালক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম, মেহেদী মেডিসিন কর্ণারের পরিচালক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক।

উদ্বোধন করেন, জামালপুর ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক উপদেষ্টা হাফেজ মাওলানা নুরুল আহসান।

জামালপুর ফাউন্ডেশনের সভাপতি ডা: এবি সিদ্দীকের দিকনির্দেশনায় ও জামালপুর ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রাবিউল আহসানের তত্ত্বাবধানে এবং জামালপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আতিকুল হাসান তালুকদার বাপ্পী”র পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর ঢাকার সার্কেল অফিসার ইনসান আলী,সিঙ্গাপুর মেকানিকাল গ্রুপের সিনিয়র ইঞ্জিনিয়ার মোঃ জামিউল ইসলাম, জামালপুর সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব সাংবাদিক নূর মোহাম্মদ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান,,বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোঃ সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ রকিব আনসারী ও আলমগীর হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email