চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানির আবেদন সেই আইনজীবীর

 

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। দুপুরে কারাগারে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এ আবেদন জমা দেন রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ গনমাধ্যমকে বলেন, ‘আজকে নতুন করে আগাম শুনানির আবেদন করেছি। দুপুরের ২টার পর শুনানি হওয়ার কথা আছে।’

এর আগে বুধবার চিন্ময় ব্রহ্মচারীর হয়ে মামলা লড়তে আদালতে দাঁড়িয়ে তিনটি আবেদন করেন। কিন্তু তাঁর ওকালতনামা আর আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় সব নাকচ করে দেন আদালত।
এদিকে আলোচিত এ মামলার কার্যক্রম ঘিরে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে,  নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা। এছাড়া আদালতের আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নজরদারি। আদালতে প্রবেশমুখেই পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা লক্ষ্য করা গেছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email