রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযান টের পেয়ে ফাঁকা গুলি করে পালিয়ে আসামী সজিব শেখ (২৮) কে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে। সজিব পাংশা উপজেলার পাট্রা বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে।
বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা জেলার সাভার মডেল থানার চাপাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গত ৫ ডিসেম্বর বিকেলে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে বিলপাড়া গ্রামে মামলার আসামী সজিবকে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, একটি মামলার আসামী সজীবের অবস্থান সনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারে গত ৫ ডিসেম্বর বিকেলে থানার এসআই শাহরিয়ার সহ ৩ পুলিশ সদস্য অভিযান পরিচালনা করে। এসময় একটি দোকানে সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব ফাঁকা গুলি করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়া আসামী সজিবকে বুধবার পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলাম, এসআই মোঃ শাহারিয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঢাকা জেলার সাভার মডেল থানার চাপাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সজিবকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।




