ফটিকছড়িতে দেশীয় কৃষি ফলজ মেলা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

নুরুল আবছার নূরী: ফলে পুষ্টি, অর্থ বেশ-স্মার্ট কৃষির বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফটিকছড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশীয় কৃষি ফলজ মেলা প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত ফলজ মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী তন্ময় নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড.সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্য, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ মহাজন, মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।

মেলায় বিভিন্ন স্টলে নানা জাতের দেশী কৃষি ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email