প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক মূছা আর নেই

ডায়াবেটিস ও ফুসফুস জটিলতায় ভুগে মারা গেলেন রাংগামাটির লংগদু উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জাতীয় দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ওমর ফারুক মূছা।

বৃহস্পতিবার (২ মে) বিকেল ৪ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিভীর পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অনেক গুণাগ্রহী রেখে গেছেন।

সাংবাদিক ওমর ফারুক মুছা (৪৭) মৃত্যুর আগ পর্যন্ত,লংগদু প্রেসক্লাব সভাপতি,স্থানীয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার নিজস্ব প্রতিবেদক, দৈনিক আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতার লংগদু প্রতিনিধি হিসাবে কাজ করেন।

সাংবাদিকতার দীর্ঘ জীবনীতে স্থানীয় পত্রিকা, সুপ্রভাত বাংলাদেশ,দৈনিক পার্বত্য চট্টগ্রাম,ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে,ও ৭১ টেলিভিশনে সংবাদদাতা সহ বিভিন্ন গণমাধ্যমে লংগদু উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

সাংবাদিক ওমর ফারুক মূছার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছে স্থানীয় সংগঠন লংগদু প্রেসক্লাব, দীঘিনালা প্রেসক্লাব, বরকল প্রেস ক্লাব, রাঙামাটি সাংবাদিক সমিতি, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন, রাঙামাটি সাংবাদিক ফোরাম, (এস এস সি ৯৪ ব্যাচ বন্ধু মহল) সহ বিভিন্ন সংগঠন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক,দৈনিক কালের কন্ঠের লুংগদু উপজেলা প্রতিনিধি, আরমান খান বলেন, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুস জটিলতায় ভুগছিলেন। আমরাএকজন সহকর্মীকে অকালে হারালাম। আগামীকাল শুক্রবার (৩ মে) লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নে মূছা ভাইয়ের নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email