চট্টগ্রাম-২ফটিকছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়ব’র সমর্থনে ফটিকছড়ি উপজেলা লেলাং ইউনিয়ন সন্ন্যাসীরহাট,উত্তর গোপাল গাট্টা, শাহনগর,ইসলামি বাজার, রায়পুর বাজার,আনন্দ বাজার, লেলাং নয়াহাট,আদর্শ বাজার,পাটিয়ারকুল,হাদিবাদশা আউলিয়া (রহঃ) মাজার জিয়ারত, রিদোয়দোয়ান (রহঃ)মাজার জিয়ার, নুরুল উলম মাদ্রাসা, কর্ণফুলী চাবাগান, ফেনুয়া চা বাগান সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও নির্বাচনী অফিস উদ্বোধন করেন।
এতে বক্তব্য রাখেন মোঃমহি উদ্দিন,চেয়ারম্যান শোয়াইব আল ছালেহী,ডাঃ সোলাইমান,জনি চৌধুরী,প্রমুখ।
আবু তৈয়ব বলেন, আমি নির্বাচিত হলে উন্নয়ন ধারাবাহিক অব্যাহত রাখব।আমি পরীক্ষা দিতে এসেছি।আগামী ৭জানুয়ারী পরীক্ষা হবে ফলাফল হবে। ফটিকছড়ি উপজেলাকে আধুনিক উপজেলা করতে আপনাদের দোয়া ও দয়া চাই। আমি আপনাদের সাথে ছিলাম,আছি, থাকব।
উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সীমিত বরাদ্দ দিয়ে কাজ করেছি কারণ চেয়ারম্যান হিসেবে আমাকে কাজ করার জন্য এমপি থেকে চেয়ে নিতে হত এমপি হলে আমি নিজে কাজ করতে পারব।আরো বলেন আমি সেবাকে ইবাদত হিসাবে নিয়েছি। একটি কবিতার পঙক্তি উল্লেখ করে বলেন “এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি আমার জীবনকে এভাবেই সাজাতে চাই ।
সংবাদটির পাঠক সংখ্যা : 316




