বারবকুন্ডে লরির ধাক্কায় ঘাসফুল’র মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার শিকার

আজ ১২ ডিসেম্বর সকাল ৯.০০টার দিকে মাঠ পরিদর্শনের কাজে কুমিল্লা যাওয়ার পথে মালবাহী লরির ধাক্কায় সীতাকুন্ড উপজেলাধীন বারবকুন্ড এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের মাইক্রোবাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। লরিটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে সামনের দিকে ছেঁচড়ে নিয়ে যায় ও ট্রাকের সাথে ধাক্কা মারে এতে গাড়ীর পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের দিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। তখন লরিটি চালাচ্ছিল হেলাপার। হেলপারের কোন লাইন্সেস নাই। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লরিটি আটক করে থানায় নিয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email