অনুপস্থিত ওকালতনামা দেয়া চি’ন্ম’য় কৃষ্ণ দাসের সেই আ’ই’নজীবী

রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাস  ব্রহ্মচারীর মামলা লড়তে ওকালতনামা জমা দেওয়া চট্টগ্রামের আইনজীবী সুমীত আচার্য্যকে উপস্থিত করতে পারেননি সুপ্রিম কোর্ট থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাই শুনানির আবেদন নথিভুক্ত করে আদালত এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে দুপুর আড়াইটার দিকে আদালত শুনানি কার্যক্রমের শুরুতে ওকালতনামা দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। এ সময় ওকালতনামা যাচাইয়ের জন্য ওই আইনজীবীকে উপস্থিত করতে আদালত সময় বেঁধে দেন। কিন্তু শেষ পর্যন্ত ওই আইনজীবী উপস্থিত হননি।

বৃহস্পতিবার সকালে মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে জামিন শুনানি এগিয়ে আনার জন্য আবেদন জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। পরে আদালত আবেদনটি দুপুরে শুনানির জন্য রাখেন।

এর আগে, গতকাল (বুধবার) সকাল ১১টায় ঢাকা থেকে মামলায় লড়তে এসে তিন টি আবেদন নিয়ে চিন্ময়ের পক্ষে বুধবার আদালতে দাঁড়ান সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। কিন্তু তাঁর ওকালতনামা আর আসামিপক্ষের লিখিত কোনো আবেদন না থাকায় সব নাকচ করে দেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার দায়ে নগরের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। পরে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ২৫ নভেম্বর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে ২৬ নভেম্বর  চট্টগ্রাম নগর পুলিশের কাছে হস্তান্তর করে। গত ৩ ডিসেম্বর জামিন শুনানিতে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় আদালত শুনানি পিছিয়ে ২০২৫ সালের ২ জানুয়ারি ধার্য করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email