মীরসরাইয়ে ডা’কা’ত দলের সদস্য গ্রে’ফতার

মিরসরাইয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো.শরীফুল ইসলাম সম্রাটকে (২৪) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৮ অক্টোবর) রাতে তাকে জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ৫টি মামলা রয়েছে।

গ্রেফতার শরীফুল ইসলাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মো. ইলিয়াছের ছেলে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার দৈনিক বায়েজিদ’কে বলেন, ছিনতাই, ডাকাতি ও একাধিক ডাকাতি প্রস্তুতি মামলাসহ মো. শরীফুল ইসলাম সম্রাটের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

তার আতঙ্কে সাধারণ জনগণ সব সময় ভয়ে থাকে এবং সে যেকোন সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email